1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিপিএল শুরুর আগেই সরে দাঁড়ালেন হাবিবুল বাশার

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে আসন্ন বিপিএলে নিজেদের মেন্টর ও ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। তবে বিপিএল শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন হাবিবুল। চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার ও মেন্টর হিসেবে নিয়োগ পাওয়ার পরও তিনি থাকছেন না আসন্ন বিপিএলে।

বর্তমানে তিনি আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে তিনি একটি জাতীয় দৈনিককে বলেছেন, ‘কিছু পারিবারিক কারণে আমি এই বিপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

রয়্যালস তাকে দুটি ভূমিকা দেওয়ার পরিকল্পনা করেছিল। প্রথমবারের মতো বিপিএলে নামা এই দল তার অভিজ্ঞতা ও নেতৃত্ব থেকে বড় উপকার পাবে বলে আশা করেছিল। তাই তার হঠাৎ সরে দাঁড়ানো দলটির জন্য বড় ধাক্কা। নতুন মৌসুমের প্রস্তুতির সময় দলকে নতুন সমাধান খুঁজতে হবে।

চট্টগ্রাম রয়্যালস ইতোমধ্যে সরাসরি চুক্তিতে স্থানীয় ক্রিকেটার মাহেদী হাসান ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park