1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সিরিজ জয়ে ভারতের টার্গেট ২৭১ রান

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। এমন সমীকরণের ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে কুইন্টন ডি ককের সেঞ্চুরির পরও ২৭০ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।

শনিবার বিশাখাপত্তনমেতে ডা. রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৭.৫ ওভারে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারান রায়ান রিকেলটন। দ্বিতীয় উইকেটে এরপর অধিনায়ক টিম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে ১৩১ বলে ১১৩ রানের জুটি গড়েন ওপেনার কুইন্টন ডি কক।

এরপর ৮৫ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা হারায় ৪ উইকেট। ২১তম ওভারের শেষ বলে দলীয় ১১৪ রানে ৬৭ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করে ফেরেন বাভুমা। ২৩ বলে ২৪ রান করে ফেরেন ম্যাথু ব্রিটজেক। ৩ বলে মাত্র ১ রানে ফেরেন এইডেন মার্করাম। ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া ডি কক ফেরেন দলীয় ১৯৯ রানে।

এরপর ডেওয়াল্ড ব্রেভিস, মার্কু জেনসেন, করবিন বোস, লুঙ্গি এনগিডিরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে ২৭০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ৯.৫ ওভারে ৬৬ রানে ৪ উইকেট শিকার করেন প্রসিদ্ধ কৃষ্ণা।

সিরিজের প্রথম ওয়ানডেতে রাঁচিতে রেকর্ড ৩৪৯ রান করে ১৭ রানে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে রায়পুরে রেকর্ড ৩৫৮ রান করেও জিততে পারেনি ভারত। স্বাগতিকদের হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে প্রোটিয়ারা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে যারাই জিতবে সিরিজ জয় তারা নিশ্চিত করতে পারবে।

তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় স্বাগতিক ভারত। আজ ওয়ানডে ম্যাচে হেরে গেলে নব্বই দশকের পর ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজ হাতছাড়া করবে টিম ইন্ডিয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park