1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গম্ভীরের সিদ্ধান্তের সমালোচনায় যা বললেন আফ্রিদি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

বর্তমান সময়ে ব্যাটিংয়ে দুর্দান্ত পারদর্শীদের মধ্যে একজন ভারতীয় ব্যাটার রোহিত শর্মা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি নিজের নামেই করে রেখেছেন। পাকিস্তানের প্রাক্তন তারকা শহিদ আফ্রিদির দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন তিনিই। আফ্রিদি ভারতীয় এই ব্যাটারকে নিয়ে আনন্দ প্রকাশ করলেও সমালোচনা করেছেন ভারতের কোচ গৌতম গম্ভীরের কাজের।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড আগে পাকিস্তানের শহিদ আফ্রিদির ছিল, যিনি ৩৯৮ ম্যাচে ৩৫১টি ছক্কা হাঁকিয়েছিলেন। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রোহিত সেই রেকর্ড টপকেছেন। আফ্রিদি বলেন, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আমি খুশি যে আমার প্রিয় একজন খেলোয়াড়ই এই রেকর্ড ভেঙেছে।’

আইপিএলে ডেকান চার্জার্সের হয়ে খেলার সময় আফ্রিদি রোহিতকে কাছে থেকে দেখেছেন এবং তার ব্যাটিং প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন। তিনি আরও বলেন, ‘আমি তখনই জানতাম রোহিত একদিন ভারতের হয়ে খেলবে। ও নিজেকে সেরা ব্যাটারের মধ্যে প্রমাণ করেছে।’

তবে আফ্রিদি রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রতি গৌতম গম্ভীরের দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তকে সমর্থন করেননি। গম্ভীরের কোচিংয়ে রোহিত-কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছিল এবং তাদের ওয়ানডে ক্যারিয়ারও প্রশ্নের মুখে পড়েছিল।

আফ্রিদি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজে দু’জনের পারফরম্যান্স অসাধারণ ছিল। গম্ভীর এমন ভাবছেন যেন সব সময় ওর কথাই ঠিক, কিন্তু এমন সম্ভব নয়। রোহিত ও বিরাট এখনও ভারতীয় দলের মেরুদণ্ড। ওদের দক্ষভাবে ব্যবহার করা উচিত।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park