1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ক্যারির সেঞ্চুরির পর ইংল্যান্ডকে ভোগাচ্ছেন ব্যাটার স্টার্ক

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

অ্যাডিলেড ওভালে তৃতীয় অ্যাশেজ টেস্টের প্রথম দিনে দারুণভাবে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। উসমান খাজা করেছেন ক্যারিয়ার বাঁচানো এক ফিফটি, সঙ্গে অ্যালেক্স ক্যারি করেছেন সেঞ্চুরি। তবে তাদের বিদায়ের পর সফরকারীদের ভোগাচ্ছেন ব্যাটার মিচেল স্টার্ক। তাদের কীর্তিতেই বুধবার দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ করে ৮ উইকেটে ৩২৬ রান।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচ শুরুর আগে অসুস্থতার কারণে দলে থাকতে পারেননি স্টিভ স্মিথ। এই খবরে দলে হঠাৎ সুযোগ পান খাজা।

৩৯ বছরে পা রাখতে যাওয়া খাজা পিঠের চোটের কারণে আগের টেস্ট খেলেননি। পাঁচ রানে থাকা অবস্থায় জীবন পেয়েছিলেন তিনি। তবে এরপর আর পেছন ফিরে তাকাননি। ফিফটি তুলে নেন। তবে সেঞ্চুরিটাও পেয়ে যাবেন বলে মনে হচ্ছিল যখন, ঠিক তখনই পা হড়কাল তার। চা-বিরতির ঠিক আগে উইল জ্যাকসের বলে আউট হন খাজা। ১২৬ বলে ৮২ রানে আউট হন তিনি।

এরপর ক্যারি দায়িত্ব নেন। জশ ইংলিস ও পরে কামিন্সের সঙ্গে জুটি গড়েন তিনি। আটটি চার ও একটি ছক্কা মারেন ক্যারি। নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন পরিবারের সামনে।

দুপুরের পর আর্চারের এক ওভারে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তিনি মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিনকে আউট করেন। শেষ সেশনে ইংলিস ও কামিন্সও ফিরে যান। দিনের শেষ দিকে ক্যারি ৫২ রানে জীবন পান। সেই সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি করেন তিনি। পরে জ্যাকসের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

তবে ইংলিশদের এখন ভোগানোর দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছেন মিচেল স্টার্ক। তিনি ৩৩ রানে অপরাজিত আছেন দিনশেষে। এর আগে দ্বিতীয় টেস্টে তিনি ৭৭ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে ছিটকে দিয়েছিলেন ম্যাচ থেকে। এবারও একই কাজ করার পথেই আছেন তিনি।

ম্যাচ শুরুর আগে বন্ডি বিচে গুলিবর্ষণের ঘটনায় নিহতদের স্মরণে দুই দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে। খেলার আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার ছিল। পতাকা ছিল অর্ধনমিত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park