1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পঠিত

ঘন কুয়াশার কারণে ১২ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে শনিবার রাত ১১ টার থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফেরির চলাচলের মার্কিং পয়েন্ট চালকের দৃষ্টিসীমার বাইরে চলে গেলে বিআইডাব্লটিসি কর্ত্তপক্ষ নিরাপত্তার স্বার্থে এবং দুর্ঘটনা এড়াতে ওই সময় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।

দীর্ঘসময় ফেরি বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হয়েছে মহিলা, শিশু এবং যানবাহনে থাকা শিশুরা। তীব্র শীত, খাবার এবং ওয়াশরুম সংকট ছিল চরমে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসা এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় সকাল ১১ টার দিকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে। এতে চালক-সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে ১৪টি ফেরি দিয়ে পারাপারের কাজ চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park