1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নির্বাচনী রিপোর্টিংয়ে অদ্ভুত সিদ্ধান্ত বিটিভিতে, রিপোর্টার হিসেবে বদলি করা হলো বেতারের ইঞ্জিনিয়ারদের

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

 


হরিদাস পাল
বিশেষ সংবাদদাতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নির্বাচনী সংবাদ কাভারেজে অস্বাভাবিক একটি সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। টেলিভিশন সাংবাদিকতার কোনো বাস্তব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বাংলাদেশ বেতারের প্রকৌশলী ও অনুষ্ঠান বিভাগের কর্মকর্তাদের প্রযোজক/রিপোর্টার হিসেবে বিটিভিতে বদলি করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টেলিভিশন শাখা থেকে গত ৬ জানুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে নির্বাচনসংক্রান্ত সংবাদ সংগ্রহের কাজে এসব কর্মকর্তাকে বিটিভি, ঢাকা কেন্দ্রে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা নির্বাচনী সংবাদ সংগ্রহসহ বার্তা শাখার দৈনন্দিন কাজ সুচারূপে সম্পন্নের জন্য বিসিএস (তথ্য) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের বদলি করা হয়েছে। সেই সঙ্গে তাদের বেতনভাতাদি বিটিভি থেকেই নিতে হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপন অনুযায়ী বদলি হওয়া কর্মকর্তারা হলেন- বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের বাণিজ্যিক শাখার সহকারী পরিচালক (প্রকৌশল) এস. কে. সিদ্দিক আহমদ, বহির্বিশ্ব শাখার সহকারী পরিচালক (প্রকৌশল) আব্দুর রহমান, সহকারী পরিচালক (প্রকৌশল) মো. বাকের মাহমুদ, মনিটরিং পরিদপ্তরের সহকারী বার্তা সম্পাদক মো. তরিকুল ইসলাম এবং সেন্ট্রাল প্রকৌশলী দপ্তরের সহকারী বেতার প্রকৌশলী কে. এম. নাসিম মাহমুদ।

বাংলাদেশ বেতারের কুমিল্লা কেন্দ্রের সহকারী পরিচালক (প্রকৌশল) মো. ইমরান হোসেন। বাংলাদেশ বেতারের রাঙামাটি শাখার উপসহকারী নির্বাহী নাসির উদ্দিন ভূঁইয়া এবং কক্সবাজার কেন্দ্রের সহকারী বেতার প্রকৌশলী মোহাম্মদ মুশফিকুর রহমান।

গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, টেলিভিশনে নির্বাচনী কাভারেজ একটি বিশেষায়িত ও সংবেদনশীল কাজ, যেখানে ভিজ্যুয়াল রিপোর্টিং, লাইভ কাভারেজ ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বদলি হওয়া এসব কর্মকর্তার কেউই আগে টেলিভিশন রিপোর্টার হিসেবে কাজ করেননি; তাদের পেশাগত অভিজ্ঞতা সীমাবদ্ধ ছিল বেতারের প্রকৌশল, অনুষ্ঠান বা প্রশাসনিক কাজে।

বিটিভিতে দীর্ঘদিন ধরে কর্মরত অভিজ্ঞ টেলিভিশন সাংবাদিক ও রিপোর্টার থাকার পরও কেন টিভি সাংবাদিকতায় অনভিজ্ঞ বেতারের কর্মকর্তাদের নির্বাচন কাভারেজের দায়িত্ব দেওয়া হলো- তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তারা নিজ নিজ মূল দপ্তর থেকেই বেতন ও ভাতা গ্রহণ করবেন এবং আদেশটি ইতোমধ্যে কার্যকর হয়েছে।

নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন সিদ্ধান্ত সংবাদ কাভারেজের মান ও পেশাগত নীতিমালার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ- সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মিডিয়া অঙ্গনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park