বিপিএল টি-টোয়েন্টিতে আজ ও আগামীকাল বিরতি। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব।
বিপিএলের ১৮ দিনের লম্বা সূচীর সিলেট পর্ব শেষ হয়েছে সোমবার। এবারের আসরের সবচেয়ে বেশি ম্যাচ হয়েছে সিলেটে। ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩০ ম্যাচের ২৪টিই অনুষ্ঠিত হয়েছে সিলেটে।
শুরু থেকেই এবারের বিপিএল নানান বিতর্কে জড়িয়েছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন দল পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির কর্তৃপক্ষ। বাধ্য হয়ে চট্টগ্রামের দায়িত্ব নিজেদের কাধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির অধীনে থাকা দলটিই বর্তমানে আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রাজশাহী ওয়ারিয়র্স।
নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলন থেকে সরে দাঁড়িয়েছিলেন দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। যদিও পরে তারা আবার অনুশীলনে যোগ দেন। তবে মাঠের পারফরমেন্সে সবার তলানিতে দলটি। সিলেট টাইটান্সের পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরের হঠাৎ করে দেশ ছাড়া নিয়ে আছে গুঞ্জন। খেলার মাঝেই ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের জেড়া করে তোপের মুখে পড়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে সিলেটে বেশ কিছু ম্যাচ আলো ছড়িয়েছে। বেশ কয়েকজন নতুন তারকা ব্যাটে-বলে দৃষ্টি কেড়েছেন। আবার জাতীয় দলের ব্যাটসম্যানদের অফ ফর্ম চিন্তায় ফেলেছে টাইগার টিম ম্যানেজমেন্টকে।
Leave a Reply