1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণ রক্ষা

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চলন্ত একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় রোগীসহ চারজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ওভার ব্রিজ এলাকায় মাওয়ামুখী একটি সাদা রঙের অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে যায়।

অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালকের উপস্থিত বুদ্ধি ও যাত্রীদের সচেতনতায় রোগীসহ মোট চারজন দ্রুত গাড়ি থেকে নেমে যান। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সটির গ্যাস লাইনের ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ নির্ণয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park