1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিসিবির অর্থ কমিটির দায়িত্বে আবারও এম নাজমুল ইসলাম

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির দায়িত্বে পুনরায় ফিরেছেন পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও, ডিসিপ্লিনারি কমিটির কাছে দেওয়া তার ব্যাখ্যাকে সন্তোষজনক মনে করেছে বোর্ড। ফলে হারানো পদ আবার ফিরে পেলেন তিনি।

কয়েক দিন আগেই নাজমুল ইসলামকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল দেশের ক্রিকেট অঙ্গন। বিপিএল চলাকালীন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ একাধিক ক্রিকেটারকে নিয়ে করা মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান খেলোয়াড়রা। ওই মন্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে ওঠে যে, কোয়াবের নেতৃত্বে ক্রিকেটাররা বিপিএলের একটি ম্যাচ বয়কটও করেন। এতে করে সংশ্লিষ্ট ম্যাচ স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। যদিও পরদিনই ফের মাঠে গড়ায় বিপিএল এবং টুর্নামেন্টে স্বাভাবিকতা ফিরে আসে।

এদিকে ক্রিকেটারদের নিয়ে মন্তব্যের কারণে বিসিবির পক্ষ থেকে নাজমুল ইসলামকে শোকজ করা হয়। তিনি লিখিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ডিসিপ্লিনারি কমিটির কাছে। বোর্ড সূত্রে জানা গেছে, সেই জবাব পর্যালোচনা শেষে সন্তুষ্ট হওয়ায় তাকে আবারও অর্থ কমিটির দায়িত্বে বহাল করা হয়েছে।

সব বিতর্কের পর দুই সপ্তাহ না যেতেই বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরে আসায় এম নাজমুল ইসলামকে নিয়ে আলোচনা আবারও শুরু হয়েছে ক্রিকেটপাড়ায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park