1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১১তম শিরোপায় চোখ জোকোভিচের, প্রথম স্বাদ পেতে চান আলকারাজ

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পঠিত

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে লড়বেন সার্বিয়ান সুপারস্টার নোভাক জকোভিচ ও স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ। ১১তম ট্রফি’র মিশনে সেমিফাইনালের বাধা দারুনভাবে টপকে যান সাবেক নাম্বার ওয়ান।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ২৪ বছর বয়সী ইয়ানিক সিনারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ৩৮ বছর বয়সী জোকোভিচ। পিছিয়ে পড়েও ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে জিতে পা রাখেন ফাইনালে।

সিনারের হ্যাটট্রিক শিরোপার আশা চূর্ণ করে দেন নতুন ইতিহাস গড়ার পথে থাকা জোকো। এই জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেন তিনি। ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সে ফাইনালে ওঠা পুরুষ জোকোভিচ। ক্যারিয়ারে ৩৮তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল রেকর্ড ২৫টি শিরোপাস্বপ্নের মঞ্চে তিনি।

শেষ চারে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে জার্মানির আলেকজান্ডার জেভরেভকে হারান স্প্যানিশ কার্লোস আলকারাস। তৃতীয় সেটের পর ঊরুর চোট ও ক্র্যাম্প ইনজুরিতে পড়েও হাল ছাড়েননি তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে লড়াই করেন।

৬-৪, ৭-৬, ৬-৭, ৬-৭ , ৭-৫ গেমে জিতে উঠে যান ফাইনালে। ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনের ট্রফি জিতেছেন আলকারাস। প্রথমবার খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। শিরোপায় চোখ তার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park