1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট, পাকিস্তানকে সতর্ক করলো আইসিসি!

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পঠিত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনের অংশ হিসেবে টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। নির্দিষ্ট কিছু ম্যাচ বেছে নিয়ে খেলার এই অবস্থানের বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নজরেও এসেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি না পেলেও এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটির মতে, বৈশ্বিক কোনো টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে সমান নিয়ম ও সুযোগের আওতায় থেকেই খেলতে হয়। কোনো দল যদি বেছে বেছে ম্যাচে অংশ নেয়, তবে তা টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করবে।

আইসিসি এক বিবৃতিতে জানায়, তারা বিভিন্ন দেশের সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ইতিবাচক নয়, তেমনি পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর জন্যও হতাশাজনক হতে পারে।

আইসিসি আরও সতর্ক করে বলেছে, এমন সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেট দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাবের মুখে পড়তে পারে। কারণ পিসিবি বিশ্ব ক্রিকেট কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই ব্যবস্থার অন্যতম সুফলভোগী।

সংস্থাটি জানায়, আইসিসির প্রধান লক্ষ্য হলো একটি সফল ও সুশৃঙ্খল বিশ্বকাপ আয়োজন করা। এ কারণে তারা আশা করছে, পিসিবি এমন একটি সমাধানের পথে এগোবে, যাতে ক্রিকেটের সার্বিক স্বার্থ অক্ষুণ্ন থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park