1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রআল-হিলালের জয়ের দিনে পেনাল্টি মিস নেইমারে

  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে মধ্যপ্রাচ্যের ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার পর এখনও নিজের চিরচেনা ছন্দ খুঁজে পাননি ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সৌদির ক্লাবটির হয়ে আল শাবাবের বিপক্ষে মাঠে নেমেছিলেন সেলেসাওদের এই তারকা। এই ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছে তার দল। এদিন সতীর্থকে দিয়ে একটি গোলও করিয়েছেন নেইমার। তবে মিস করেছেন নিজের নেওয়া পেনাল্টি।

এদিন ম্যাচের শুরু থেকেই বেশ স্বভাবসুলভ গতিতেই খেলেছেন তিনি। চিরচেনা আবহে ফাঁকি দিয়েছেন প্রতিপক্ষের রক্ষণকে। এমনকি ম্যাচে বেশ কয়েকটি গোলেরও সুযোগ তৈরি করেছিলেন, তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ছিল তার দল। এরপর ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার।

দলের সবচেয়ে বড় এই তারকা গোল করতে ব্যর্থ হলেও ঠিকই জয় তুলে নিয়েছে তার। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৮তম মিনিটের দলকে এগিয়ে নেন কালিদু কুলিবালি। নেইমারের অ্যাসিস্টে গোল করেন এই ডিফেন্ডার।

এরপর ম্যাচের ৭৬তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন মিত্রোভিচ। নেইমারই সার্বিয়ান এই তারকাকে গোল করার সুযোগ করে দিয়েছিলেন। এরপর আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আল-হিলাল।

এই জয়ে সৌদি প্রো লিগের শীর্ষ স্থানে ওঠে এসেছে নেইমারের দল। তবে এখনও গোলের প্রতীক্ষার পালা রয়েই গেল নেইমারের।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park