1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দাপুটে জয়ে টি-টোয়েন্টি মিশন শুরু দক্ষিণ আফ্রিকার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ বার পঠিত

কানাডার বিপক্ষে ৫৭ রানের দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১৩ রান তোলে প্রোটিয়ারা। জবাবে কানাডা ৮ উইকেটে ১৫৬ রানেই থামে।

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় কানাডা। সুযোগটা দারুণভাবে কাজে লাগায় প্রোটিয়ারা। এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে তারা। কানাডার দুর্বল বোলিং আক্রমণের বিপক্ষে অধিনায়ক এডেন মার্কারাম খেলেন ৫৯ রানের ঝকঝকে ইনিংস। এছাড়া কুইন্টন ডি কক করেন ২৫, রায়ান রিকেলটন ৩৩ রান। শেষ দিকে ডেভিড মিলারের অপরাজিত ৩৯ ও ট্রিস্টান স্টাবসের অপরাজিত ৩৪ রানে ভর করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২১৩।

কানাডার হয়ে বোলিংয়ে স্পিনার আনাস প্যাটেল ৩১ রানে নেন ৩ উইকেট।

২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কানাডার পক্ষে নাভনিদ দালিওয়ালে করেন সর্বোচ্চ ৬৪ রান। হারাস থাকারের ব্যাট থেকে আসে ৩৩ রান। তবে নিয়মিত উইকেট হারাতে থাকায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রানেই থামে তাদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি ৩১ রানে শিকার করেন ৪ উইকেট।

দিনের প্রথম ম্যাচে নবাগত ইতালিকে ৭৩ রানে হারিয়েছে স্কটল্যান্ড। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৭ রান তোলে স্কটিশরা। জবাবে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে ইতালি ১৩৪ রানে অলআউট হয়।

অন্য ম্যাচে ওমানকে ১০২ রানে আটকে রেখে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park