1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নিজের গোপন তথ্য প্রকাশ্যে আনলেন সাকিব

  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৮০১ বার পঠিত

বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের দলপতি সাকিব আল হাসান। খেলোয়াড়ি জীবনে তিনি যতটা আলোচিত, ব্যক্তিগত জীবনে তিনি ঠিক ততটাই সমালোচিত। বিতর্ক যেন ছায়ার মতো সবসময়ই লেগে থাকে তার পেছনে।

সাকিবের কাজকর্মে মাঝেমধ্যে মনে হয় কাউকেই যেন তোয়াক্কা করেন না তিনি। চলেন আপন গতিতে। আর সে কারণেই বিতর্কের শেষ নেই দেশের ক্রিকেটের এই পোস্টারবয়কে ঘিরে।

বিশ্বকাপের আগে দেশ ছাড়ার প্রাক্কালে সাকিব এসেছিলেন জনপ্রিয় ইউটিউবার রাফসানের সঙ্গে লাইভে। সেখানে প্রকাশ্যে এসেছে সাকিবের জীবনের বেশকিছু অজানা তথ্য।

রাফসান সাকিবকে প্রশ্ন করেছিলেন নিজের জীবনের সবচেয়ে পাগলাটে সময় কোনটি?

জবাবে সাকিব বলেন, আমার জীবনে পাগলাটে সময় আছে দুটি। একবার স্ট্যাম্পে লাথি দিয়েছিলাম। আরেকবার মাঠ থেকে খেলোয়াড়দের চলে আসতে বলেছিলাম।

আম্পায়ারের সঙ্গে সাকিবের বনিবনা না হওয়াটা নতুন কিছু নয়। টাইগার দলপতির জীবনের পাগলাটে দুটো মুহূর্তই আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করা।

২০২১ সালে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে লাথি মেরে স্ট্যাম্প ভেঙ্গেছিলেন সাকিব। আর বাঁহাতি এই অলরাউন্ডার এই ঘটনাটিকে নিজের জীবনের সবচেয়ে পাগলাটে মুহূর্ত হিসেবে দেখছেন।

এর আগে ২০১৮ সালের নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের সময় খেলা বয়কট করে সতীর্থদের মাঠ থেকে উঠে আসতে বলেছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

সেই ঝামেলার সূত্রপাতটা হয়েছিল নো-বল থেকে। ইসুরু উদানার একটি ডেলিভারিকে প্রথমে নো-বল হিসেবে সিদ্ধান্ত দেন আম্পায়ার। পরে দুই ফিল্ড আম্পায়ার কথা বলে সেই সিদ্ধান্ত বাতিল করে দেন।

আর তাতে করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়দের ভেতর। আর সে সময় অধিনায়কের দায়িত্বে থাকা সাকিব সীমানার বাইরে দাঁড়িয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে আসতে বলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park