1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মিশু-শুভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১১৫ বার পঠিত

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির ( কনকসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৩ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের ক্যাম্পাস প্রতিনিধি যায়েদ হোসেন মিশু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ।

বুধবার (১৪ জুন) কলেজ ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মধ্যে দিয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. শাহিন (বাংলাদেশ প্রতিদিন) যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া মিতু (ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক শ্রাবনী কবির এ্যামি (আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক বায়জিত সাদ (সংবাদ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিতাংশু ভৌমিক অংকুর (ঢাকা ওয়েভ) ও পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪ এর জুবাইর হোসাইন সজল।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পার্থ সাহা (মানবজমিন), মরিয়ম আক্তার (আমার বার্তা) ও সুদেব রায় (ডেইলি ক্যাম্পাস)।

সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আলী আজম এবং এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন আরিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park