1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যে সমীকরণে এখনো টিকে আছে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পঠিত

বাংলাদেশের সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার শেষ সুযোগ আগামীকাল। এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপের শেষ ম্যাচে সোমবার উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজ মেয়েরা। অস্ট্রেলিয়ার পার্থে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি।

নারী এশিয়ান কাপের ফরম্যাট অনুযায়ী তিন গ্রুপের সেরা দুই দলের পাশাপাশি শেষ আটে ওঠার সুযোগ পাবে সেরা তিন দলের মধ্যে দুটি। প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ বি থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ নেই বাংলাদেশের।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা টাইগ্রেসদের জন্য একমাত্র সুযোগ উজবেকিস্তানকে হারানো। যদিও সম্ভাবনার বিচারে বাংলাদেশের সযুগ একেবারেই ক্ষিণ। ফিফা র‌্যাংকিংয়ে ১১২ নম্বরে বাংলাদেশ নারী দল। অন্যদিকে উজবেকিস্তানের অবস্থান ৪৯তম।

৬৩ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে জয় পাওয়াই কঠিন। তারওপর জিততে হবে বড় ব্যবধানে। এরপরও তাকিয়ে থাকতে হবে বাকি গ্রুপগুলোর রেজাল্টের ওপর। গ্রুপ-এ’তে তৃতীয়স্থানে থাকা ফিলিপিন্সের কোন পয়েন্ট নেই। গোল গড় মাইনাস চার। তবে শেষ ম্যাচে গ্রুপের সবচেয়ে দূর্বল প্রতিপক্ষ ইরানকে পাচ্ছে তারা।

ইরান-ফিলিপিন্স ম্যাচ ড্র হলে বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যে জয়ী দল পাবে সেরা আটের টিকিট। গ্রুপ সি-এর তৃতীয় দল ভিয়েতনাম। ভারতের বিপক্ষে জয় পাওয়ায় তাদের হাতে আছে তিনটি পয়েন্ট। গোলগড় শূন্য।

তবে ভিয়েতনামের শেষ ম্যাচ জাপানের বিপক্ষে। নাদেশিকোরা ভিয়েতনামকে বড় ব্যবধানে হারাতে পারলে ভাগ্য খুলতে পারে বাংলাদেশের। তবে সবকিছুই সম্ভব হবে উজবেকিস্তানকে বাংলাদেশ হারাতে পারলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park