1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাবরের অধিনায়কত্বে মুগ্ধ অস্ট্রেলিয়ান তারকা

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পঠিত

অস্ট্রেলিয়ার উদীয়মান অলরাউন্ডার অ্যারন হার্ডি পিএসএলে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের প্রশংসা করেছেন। শুক্রবার অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।

হার্ডি বলেছেন, ‘বাবর দারুণ। তিনি সব বিদেশি খেলোয়াড়কে খুব উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন। আজ নেটে তার সঙ্গে ব্যাটিং করার সুযোগ পেয়েছি।’

তিনি আরও বলেছেন, ‘তার মতো এত মানসম্পন্ন একজন খেলোয়াড়ের কাছ থেকে কিছু শেখার সুযোগ পাওয়া সত্যিই অসাধারণ। তার অধিনায়কত্ব নিজেই কথা বলে। তিনি অনেক পরিপক্ক এবং খেলা সম্পর্কে অনেক জানেন।’

আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের বিকল্প হিসেবে ২০১৭ সালের চ্যাম্পিয়ন জালমিতে যোগ দিয়েছেন হার্ডি।

দলের সামগ্রিক গঠন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে হার্ডি বলেছেন, ‘টপ অর্ডারে কিছু সত্যিকারের মানসম্পন্ন ব্যাটার আছেন। কিছু তরুণ বোলার, ভালো পেস ও স্পিনের বিকল্প আছে। আমি মনে করি আমাদের একটি সত্যিকারের ভারসাম্যপূর্ণ দল রয়েছে।’

হরমুজ প্রণালী সংকট ও পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ে দর্শক ছাড়াই এবারের পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠে দর্শক না থাকায় তাই হতাশা প্রকাশ করেছেন হার্ডি। তিনি বলেছেন, ‘দর্শক না থাকাটা দুঃখজনক। আমরা আশা করছি টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু দর্শক আসতে পারবেন। তবে দর্শক থাকুক বা না থাকুক, আমরা শতভাগ দিয়ে মাঠে নামব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park