1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের মিশন শুরু আজ

  • আপডেট সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৮৩ বার পঠিত

ভারতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ‘৯২-র চ্যাম্পিয়ন পাকিস্তানের মিশন শুরু আজ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। হায়দারাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে গড়াবে আসরের দ্বিতীয় ম্যাচটি।

২০২৩ বিশ্বকাপে চার টপ ফেভারিটের অন্যতম পাকিস্তান দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে। ভিসা জটিলতা, একাধিক ক্রিকেটারের ইনজুরি এবং মাঠের বাইরে কিছু সমস্যা বিশ্বকাপে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ব্যাটিং দলের বড় সমস্যা। মিডল অর্ডারে ব্যাটারদের ধারাবাহিকতার অভাব বাবর আজমদের বড় ম্যাচে অনেক সমস্যায় ফেলছে। দলের পেস বোলিং খুব বেশি নির্ভরশীল শাহীন শাহ ও হারিস রউফের ওপর। স্পিন বোলিংয়ে ম্যাচ উইনারের অভাবও দলকে ভোগাচ্ছে।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মতো দলকে পেছনে ফেলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। ১৯৯৬ সাল থেকে এ নিয়ে পঞ্চমবার ওয়ানডে বিশ্বকাপে দেশটি। আগের চারবার গ্রুপ পর্বে বিদায় নেওয়া ডাচরা বিশ্বকাপে এ পর্যন্ত ১৫ ম্যাচ খেলে দুটিতে জিতেছে। শেষ জয়টি ২০০৭ আসরে স্কটল্যান্ডের বিপক্ষে। বিক্রমজিত সিং, বেস ডি লিড, অ্যাকারম্যান, লোগান ফন বিক, ভ্যান ডার মারওয়ার ও শারিজ আহমেদের ওপর দলটির সাফল্য নির্ভর করছে। পাকিস্তানের বিপক্ষে এর আগে ছটি ওয়ানডে খেলে সবকটিতেই হেরেছে ডাচরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park