1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ইরানকে যুক্তরাষ্ট্রের মাটিতেই বিশ্বকাপ খেলতে হবে

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

২০২৬ বিশ্বকাপকে ঘিরে মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের বিতর্কই এখন বেশি আলোচনায়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোর ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানিয়েছিল ইরান। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে।

ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে গ্রুপ পর্বের ম্যাচ স্থানান্তরের প্রস্তাব দেয়। কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে জানান, ফিফা এই প্রস্তাবে সম্মতি দেয়নি।

ফিফা জানিয়েছে, লজিস্টিক ও পরিকল্পনাগত কারণে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। তাই সূচি অনুযায়ী পূর্বনির্ধারিত স্থানেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে মন্তব্য করে বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে ইরানের বিশ্বকাপে অংশ না নেওয়াই ভালো হতে পারে—যা বিতর্ক আরও বাড়িয়ে দেয়।

এর জবাবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ সাফ জানান, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না। এমনকি দেশটির ক্রীড়ামন্ত্রীও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন।

২০২৬ বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী তাদের সব ম্যাচ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হওয়ার কথা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park