তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে এই ওয়ানডে জিততেই হবে স্বাগতিক বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। পরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেছেন নিক কেলি। এছাড়াও অন্য কেউ ২০ রানের ঘর পার করতে পারেনি। অন্যদিকে, বাংলাদেশের হয়ে বোলিংয়ে নাহিদ রানা তুলে নিয়েছেন ৫ উইকেট। এছাড়াও শরিফুল ২টি, সোম-তাসকিন-রিশাদ পেয়েছেন ১টি করে উইকেট।
বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ডের একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রোরকে এবং জেইডেন লেনক্স।
Leave a Reply