ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি করলেন অভিষেক শর্মা। মঙ্গলবার (২১ এপ্রিল) আইপিলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬৮ বলে ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের এই ভারতীয় ওপেনার। তার দলও দুই উইকেটে ২৪২ করে ৪৭ রানের জয় পেয়েছে।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাটিং পায় স্বাগতিকরা। ট্রাভিস হেডকে নিয়ে ইনিংস ওপেন করতে নামেন অভিশেক শর্মা। পাওয়ার প্লে’তে বিনা উইকেটে ওঠে ৬৭ রান। অভিষেক ২৫ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ফিফটি করার পর হেড ২৬ বলে ৩৭ রানে আউট হন। ৮ ওভার পাঁচ বল শেষে স্কোর তখন এক উইকেট ৯৭। দ্বিতীয় উইকেটে ইশান কিষানকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন অভিশেক। ১৪ ওভার চার বলে স্কোর ১৭৬-এ রেখে ইশান ফেরেন ১৩ বলে ২৫ করে। উইকেটে আসেন হেনরিখ ক্লাসেন। অভিষেক ঝড়ো ব্যাটিংয়ে চলতি আইপিএলে তুলে নেন তার প্রথম সেঞ্চুরি। সানরাইজার্সের হয়ে এটি তার দ্বিতীয় আর স্বীকৃত টি-টোয়েন্টিতে নবম শতক। অভিষেক-ক্লাসেনের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভার শেষে দুই উইকেটে ২৪২ রানের বড় সংগ্রহ পায় হায়দ্রাবাদের। বিস্ফোরক ইনিংসে অভিষেক ৬৮ বলে ১০টি করে চার-ছক্কায় ১৩৫, ক্লাসেন ১৩ বলে তিনটি করে চার-ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন। জবাবে দিল্লি ৯ উইকেটে করতে পারে ১৯৫ রান। নিতিশ রানা ৩০ বলে ৫৭ করেন। ইশান মালিঙ্গা চার ওভারে ৩২ রান দিয়ে চারটি, হার্শ দুবে দুই ওভারে ১২ রান দিয়ে তিনটি উইকেট নেন।
Leave a Reply