1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সিরিজ নির্ধারণী ‘ফাইনালে’ টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত

সিরিজ নির্ধারণী ও তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। এর আগে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই ম্যাচটি মূলত ‘ফাইনাল’ হিসেবেই বিবেচিত হচ্ছে। কারণ, ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের।

মঙ্গলবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সকাল ১১টায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১–১ সমতা বিরাজ করছে। ঢাকায় প্রথম ওয়ানডেতে ২৬ রানে জিতেছিল নিউজিল্যান্ড, আর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ।

এদিকে, ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ম্যাচেও টসে জিতেছিল নিউজিল্যান্ড—ফলে টস জয়ের ‘হ্যাটট্রিক’ করল সফরকারীরা। তবে আগের দুই ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছিল তারা, আজ নিল ভিন্ন সিদ্ধান্ত।

বাংলাদেশ দল এই ম্যাচে পেস আক্রমণের ওপর ভরসা রাখছে। একাদশে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে দলে নেই তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। তাদের জায়গায় দলে ফিরেছেন কাটারমাস্টার মুস্তাফিজ এবং সুযোগ পেয়েছেন স্পিনার তানভির ইসলাম।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park