নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক লিটন দাস। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়টা ভালোই যাচ্ছে বাংলাদেশের। নিজেদের সর্বশেষ খেলা ছয়টি সিরিজের মধ্যে পাঁচটিতেই জিতেছে লিটন দাসের দল। ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের মাঠ- বাংলাদেশ জিতেছে সব জায়গায়ই।
পরিসংখ্যানে অবশ্য এগিয়ে থেকেই মাঠে নামছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১৫টিতে জয় পেয়েছে কিউইরা। আর বাংলাদেশের জয় চারটিতে। ফলাফল আসেনি একটি ম্যাচে।
দুই দল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে ২০২৩ সালে। তিন ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করেছিল টাইগাররা। ফলাফল অবশ্য কিউইদের পক্ষেই ছিল। দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। আর একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।
Leave a Reply