মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। দলীয় ১৮ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙে, এরপর ৩১ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয়। তবে দেখেশুনে খেলে হাল ধরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক সৌরভ।
এই জুটি থেকে এ পর্যন্ত এসেছে ৭০ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে স্বাগতিকরা। মুমিনুল ৬৩ বলে ৩১ ও শান্ত ৫৬ বলে ৩৯ রানে ক্রিজে আছেন।
এর আগে ১৯ বলে ২টি চারে ৮ রান করে বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। শাহিন আফ্রিদির বলে উইকেটের পেছনে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর ৩০ বলে ১৩ রানে ক্রিজে থাকা সাদমান ইসলাম ফেরেন দলীয় ৩১ রানে। হাসান আলীর বলে সালমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। পরে জুটি বাঁধেন মুমিনুল ও শান্ত।
শুক্রবার (৮ মে) তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন। স্পিন আক্রমনে আছেন- মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
পাকিস্তানের হয়ে এ ম্যাচে অভিষেক হয়েছে দুই ব্যাটার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ ম্যাচে ২৬৭৩ রান করেছেন আজান। ২৫টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২৮ রান আছে ফজলের।
এখন পর্যন্ত টেস্টে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ২টিতে এবং পাকিস্তানের জিতেছে ১২ ম্যাচে। ১টি ম্যাচ ড্র হয়।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।
পাকিস্তান একাদশ : শান মাসুদ (অধিনায়ক), আজান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।
Leave a Reply