1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শতক পেরিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮৪ বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে দিয়ে শুরু। এরপর তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক যখন ফিরছেন তখন স্বাগতিকদের সংগ্রহ ৬৩ রান। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে অবশ্য আর কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ১০১ রান।

এই মুহূর্তে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৬ এবং মুশফিকুর রহিম ১৮ রানে অপরাজিত আছেন। তাদের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয়েছে ৩৮ রান। এর আগে ক্রিজে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি মুমিনুল হক ও তানজিদ তামিম।

এর আগে একাদশে দুই পরিবর্তন নিয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মাঠে নামার আগে আন্তর্জাতিক টেস্টে তামিমের অভিষেকের তথ্য জানা গিয়েছিলো। মিরপুর টেস্টের পরই সাদমান ইসলামকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এ ছাড়া এবাদত হোসেনের পরিবর্তে শরিফুল ইসলামকে নিয়ে একাদশ সাজায় নাজমুল হোসেন শান্ত’র দল। ব্যাটিংয়ে নেমে মুহাম্মদ আব্বাসের করা প্রথম বল মিস করেন জয়। সেটি তার পায়ে আঘাতের পর এলবিডব্লিউ’র আবেদনও ওঠে। কিন্তু এই দফায় বেঁচে যান জয়।

দ্বিতীয় বলে তিনি স্লিপে ক্যাচ দেন রানের খাতা খোলার আগেই। শুরুর ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টা চালান মুমিনুল-তানজিদ মিলে। অভিষিক্ত ওপেনারের বিদায়ে ৪৪ রানের জুটি ভাঙে। তানজিদ মিড অনে তুলে মারতে গিয়ে টাইমিং হয়নি, বোলার আব্বাস গিয়েই সহজ ক্যাচ তালুবন্দী করলেন। ৩৪ বলে ২৬ রানে থামে তামিমের অভিষেক ইনিংস। এরপর মুমিনুল-শান্ত’র জুটিও বেশিক্ষণ টিকলো না (১৯)। খুররমের দারুণ এক ডেলিভারি মুমিনুলের ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্পের বেল উড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park