1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নেইমারের চোট নিয়ে সবশেষ যে তথ্য জানা গেল

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

বিশ্বকাপ শুরুর আগে নেইমারের শারীরিক অবস্থা ব্রাজিল জাতীয় দলের মধ্যে উদ্বেগ তৈরি করছে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে। এই অবস্থায় নেইমার নিউ জার্সিতে থাকবেন এবং সোমবার তার কাফ মাংসপেশির গ্রেড-২ স্ট্রেইনের মাত্রা বোঝার জন্য এমআরআই করা হবে। ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি থাকছেন না।

১৯ দিন আগে সান্তোসের হয়ে খেলতে গিয়ে নেইমার চোট পেয়েছিলেন। কোচের কথায় আশাবাদ থাকলেও মরক্কোর বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেকটাই কম, জানাচ্ছে লাতিন সংবাদ মাধ্যম।

অনুশীলন শিবিরের শুরু থেকে তিনি মূলত জিমেই কাজ করেছেন। মাঠে নেমেছেন শুধু হালকা ব্যায়ামের জন্য। আদর্শ শারীরিক অবস্থা থেকে তিনি এখনো অনেক দূরে। তবে দলে তার জায়গা নিয়ে কোনো সংশয় নেই।

দলের কোচ কার্লো আনচেলত্তি বিষয়ে স্পষ্ট করে বলেছেন, ‘পরিষ্কার করে বলছি, সে আমাদের সাথে থাকবে। আমরা পুরোপুরি নিশ্চিত যে কাউকে বদলাব না। এই ২৬ জন খেলোয়াড়কেই বাছাই করা হয়েছে এবং এই ২৬ জনই বিশ্বকাপে খেলবে।’

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, নেইমার ফিজিওথেরাপি করবেন এবং তার শারীরিক পুনরুদ্ধারের কার্যক্রম জোরদার করা হবে। লক্ষ্য হলো টুর্নামেন্ট চলাকালীন তাকে মাঠে নামানোর উপযুক্ত করে তোলা।

পিএসজি, বার্সেলোনাসহ বিভিন্ন ক্লাবে খেলা এই তারকার এটি হবে জাতীয় দলের হয়ে চতুর্থ বিশ্বকাপ। এর আগে তিনি ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ ও কাতার ২০২২ বিশ্বকাপে খেলেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park