1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যাকে চুরি করতে চান সাকিব!

  • আপডেট সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে প্রত্যেক দলের আলাদা আলাদা পরিকল্পনা থাকে—এটা অতি স্বাভাবিক বিষয়। বিশ্বের যেকোনো দল সুযোগ পেলেই তাকে দলে খেলাতে চাইবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।

ব্যতিক্রম হয়নি সাকিব আল হাসানের ক্ষেত্রেও। তিনিও কোহলিকে দলে খেলাতে চান, সেটি অকপটেই জানিয়েছেন। বাস্তবিকপক্ষে বাংলাদেশ জাতীয় দলের তার খেলা সম্ভব নয়। তবে সুযোগ পেলে কোহলিকে ‘চুরি’ করতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন টাইগার এই দলপতি।

আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির সাক্ষাৎকারে প্রশ্ন ছিল সুযোগ পেলে কোন ভারতীয় ক্রিকেটারকে চুরি করতে চান? প্রশ্নের উত্তরে শুধু সাকিবই নন, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, ইংল্যান্ডের হ্যারি ব্রুক, পাকিস্তানের হাসান আলী ও হারিস রউফ সবাই কোহলিকে চুরি করতে চান বলে উত্তর দেন।

কেন সাকিব কোহলিকে চুরি করতে চান? জবাবে টাইগার অধিনায়ক বলেন, ‘আমি বিরাট কোহলিকে চুরি করতে চাইব, কারণ সে প্রতি ম্যাচে রান করে।’

একই প্রশ্নের উত্তরে কিউই ওপেনার ডেভন কনওয়ে বলেন, ‘কোহলি দুর্দান্ত একজন ক্রিকেটার। লম্বা সময় ধরে সে ধারাবাহিকভাবে রান করছে। তার অভিজ্ঞতাও দারুণ। ভারত থেকে চুরি করতে বলা হলে আমি কোহলিকে বেছে নেব।’

চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন কোহলি।

মাত্র ২ রানেই ৩ উইকেট হারানো ভারতকে কোহলি লোকেশ রাহুলের সঙ্গে জুটি গড়ে নিয়ে যান জয়ের বন্দরে। দুজনে মিলে সেই ম্যাচে গড়েছিলেন ১৬৪ রানের জুটি। কোহলি ৮৫ এবং রাহুল ৯৭ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park