1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সাকিব-মিরাজদের সমীহ করছেন উইলিয়ামসন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩১৬ বার পঠিত

রাত পোহালেই চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে লড়াইয়ে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সাম্প্রতিক পারফরম্যান্স ও শক্তিমত্তার দিক থেকে কিউইরা বেশ এগিয়ে থাকলেও বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টকে বেশ সমীহ করছেন ব্ল্যাক ক্যাপরা।

নিজেদের বিশ্বকাপের শুরুটা বেশ দাপটের সঙ্গেই হয়েছে নিউজিল্যান্ডের। ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও জয় বাগিয়ে নেয় কিউইরা।

অপরদিকে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও ইংল্যান্ডের বিপক্ষে বড় রকমের হোঁচট খায় লাল-সবুজের প্রতিনিধিরা।

আহত বাঘের সামনে তাই এখন মিশন উড়তে থাকা কিউইদের মাটিতে নামানো।

শক্তিমত্তায় এগিয়ে থাকার পরও বাংলাদেশের সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজদের সহজভাবে দেখছেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য আসলেই কিছুটা চ্যালেঞ্জ। কারণ আপনি জানেন, এটা এমন একটা ফরম্যাট যেখানে যেকেউ, যেকাউকেই হারিয়ে দিতে পারে। এটাতে কোনো সন্দেহ নেই যে, দুই দলের বেশ কিছু ভালো স্পিনার আছে। তারা কালকের ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে। আমরা আসলে কি করতে পারি, আমাদের প্লেয়াররা কি করতে পারে সে দিকেই আমাদের নজর থাকবে।’

উইলিয়ামসন আরও বলেন, ‘উপমহাদেশের কন্ডিশনে বলতেই হয়, তাদের দলে বেশ কিছু ম্যাচ উইনার আছে। আমি আগেই বললাম, এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে প্রতিটা দলেরই চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা আছে। আসলেই দল হয়ে খেলা গুরুত্বপূর্ণ। কারণ এটা লম্বা টুর্নামেন্ট।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park