1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নকআউটে যে প্রতিপক্ষ পেলো আর্জেন্টিনা, খেলার সময়-স্থান চূড়ান্ত

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৩ বার পঠিত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়ে ইতিহাস গড়া কেপ ভার্দের মুখোমুখি হবে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই নকআউটে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে আফ্রিকার এই দ্বীপরাষ্ট্র।

আগেই নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে এই লড়াই। বিশেষ তাৎপর্য হলো, এটি লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু। প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কেপ ভার্দের ছবি প্রকাশ করে নকআউট ম্যাচের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।

লিওনেল স্কালোনির শিষ্যরা শেষ ম্যাচের আগেই ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছিল। এরপর তাদের নজর ছিল ‘এইচ’ গ্রুপের শেষ দিনের দুই ম্যাচের দিকে। একই সময়ে স্পেন-উরুগুয়ে এবং সৌদি আরব-কেপ ভার্দের ম্যাচ অনুষ্ঠিত হয়। স্পেনের কাছে উরুগুয়ের ১-০ গোলের হার আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষের সমীকরণ আরও পরিষ্কার করে দেয়।

নকআউটে উঠতে কেপ ভার্দের জন্য সৌদি আরবের বিপক্ষে একটি ড্র-ই যথেষ্ট ছিল। সেই লক্ষ্য পূরণ করে গোলশূন্য সমতায় ম্যাচ শেষ করে তারা। এর আগে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে ড্র করলেও সৌদির বিপক্ষে তুলনামূলক আক্রমণাত্মক ফুটবল খেলেছে দলটি। বলের দখল ও আক্রমণের পরিসংখ্যানেও এগিয়ে ছিল কেপ ভার্দে। তিন ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ পয়েন্ট।

অন্যদিকে, প্রথম দুই ম্যাচে ড্র করা উরুগুয়ে শেষ ম্যাচে স্পেনের কাছে হেরে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান সেখানেই শেষ হয়ে যায়। আর দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নয়, সরাসরি রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করে স্পেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park