1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দক্ষিণ আফ্রিকার কাছে টাইগ্রেসদের হার, তবুও বড় প্রাপ্তি

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। লর্ডসে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন সুবহানা মোস্তারি। এছাড়া শারমিন আক্তার ২২ এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২০ বলে ৩২ রানের কার্যকর ইনিংস খেলেন।

বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের প্রথম বলেই মারিজান কাপেরের ইয়র্কারে বোল্ড হন জুয়াইরিয়া ফেরদৌস। অপর ওপেনার তাজনেহারও মাত্র ১ রান করে ফিরেন। এরপর সুবহানা মোস্তারি ও শারমিন আক্তার জুটি গড়ে ইনিংস সামাল দিলেও দুজনই ধীরগতির ব্যাটিং করেন।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই লরা উলভার্টকে বোল্ড করে দারুণ সূচনা এনে দেন মারুফা আক্তার। তবে তাজমিন ব্রিটসের ২০, আনেরিন ডার্কসেনের ৪৫ এবং শেষদিকে নাদিন ডি ক্লার্কের ১৫ ও ক্লোয়ে ট্রাইয়নের অপরাজিত ৮ রানে ভর করে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ২৪ রানে ২ উইকেট নেন। এছাড়া মারুফা আক্তার, রিতু মণি ও সানজিদা আক্তার মেঘলা একটি করে উইকেট শিকার করেন।

২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ:

এদিকে, চলতি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল। ২০২৬ বিশ্বকাপে খেলতে বাংলাদেশকে বাছাইপর্ব পেরোতে হলেও সেখানে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে ওঠে টাইগ্রেসরা। এরপর গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের এক আসরে প্রথমবারের মতো দুটি ম্যাচ জিতে গ্রুপ ‘এ’-তে চতুর্থ স্থান নিশ্চিত করে বাংলাদেশ।

গ্রুপ পর্ব শেষে শীর্ষ আটে থাকায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সরাসরি ২০২৮ বিশ্বকাপে খেলবে। স্বাগতিক হওয়ায় পাকিস্তানও নিশ্চিত করেছে অংশগ্রহণ। বাকি একটি দল নির্ধারণ হবে ৬ জুলাইয়ের আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বর্তমান অবস্থান অনুযায়ী সেই দৌড়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। এছাড়া একই র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৭ সালের প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির ছয় দলও নির্ধারণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park