1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার আগে যে দুই রেকর্ড গড়লেন নেইমার

  • আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত

আবারও নকআউট পর্বেই থেমে গেলো ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৯০ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই বিশ্বকাপ শেষ হলো সেলেসাওদের। একইসঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

রবিবার (৫ জুলাই) দিবাগত রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিতে হয় ব্রাজিলকে। ২-০ গোলে পিছিয়ে থাকার পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নেইমার। তবে সেই গোল পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিলো না। শেষ বাঁশি বাজতেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এই বিশ্বকাপের মাধ্যমে নেইমার একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের অংশও হয়ে গেলেন। ইতিহাসের দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে তিনি চারটি বিশ্বকাপ খেলেও একবারও শিরোপা জিততে পারলেন না। এর আগে একই রেকর্ড গড়েছিলেন থিয়াগো সিলভা, যিনি ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছিলেন। নেইমার খেলেছেন ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে।

অন্যদিকে, ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তিদের তালিকায় থাকা পেলে, নিলটন সান্তোস, লেয়াও, কাস্তিলহো, কাফু, দালমা সান্তোস ও রোনালদো নাজারিও—প্রত্যেকেই অন্তত একবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন।

তবে বিদায়ের আগে গড়েছেন একটি গৌরবময় কীর্তিও। পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির স্থাপন করেছেন নেইমার। নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে করা গোলটি তাকে এই অনন্য রেকর্ডের মালিক বানিয়েছে।

২০২৬ বিশ্বকাপে চোট কাটিয়ে দলে ফেরা নেইমার মাত্র দুটি ম্যাচ খেলেছেন। স্কটল্যান্ড ও নরওয়ের বিপক্ষে মিলিয়ে মাঠে ছিলেন মোট ৩৬ মিনিট। এরপরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

অবসর নিলে ব্রাজিলের জার্সিতে নেইমারের অধ্যায় শেষ হবে ১৩০ ম্যাচে রেকর্ড ৮০ গোল ও ৫৮ অ্যাসিস্ট নিয়ে। জাতীয় দলের হয়ে তার একমাত্র সিনিয়র শিরোপা ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপ। এছাড়া ২০১৬ সালে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয়ের কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park