1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আমার কোনো রহস্য নেই: দেশম

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

মরক্কোর কোচের সংবাদ সম্মেলন শেষ হওয়ার প্রায় আধাঘণ্টা পর সাংবাদিকদের সামনে আসেন ফ্রান্সের প্রধান কোচ ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক দিদিয়ের দেশম। সংবাদ সম্মেলনের বেশিরভাগ সময়জুড়েই উঠে আসে তার কোচিং দর্শন, দলের সাফল্য এবং সেমিফাইনাল নিয়ে নানা প্রশ্ন।

২০১৮ সাল থেকে টানা তিনটি বিশ্বকাপে ফ্রান্সকে নেতৃত্ব দিচ্ছেন দেশম। তার অধীনে একবার বিশ্বকাপ জিতেছে ফ্রান্স, একবার হয়েছে রানার্সআপ, আর এবার নিশ্চিত করেছে সেমিফাইনাল।

এমন ধারাবাহিক সাফল্যের রহস্য জানতে চাইলে দেশম বলেন, ‘আমার কোনো রহস্য নেই। এক ঝাঁক অতি ভালো মানের ফুটবলার রয়েছে। তারাই মূলত এই সাফল্যের মূল উপাদান। আমি যেহেতু কোচ, দলের ভালো পারফরম্যান্সে আমার কিছুটা অবদান থাকতে পারে (হাসি)। তবে অবশ্যই মূল কৃতিত্ব খেলোয়াড়দের।’

দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের প্রশংসা করতেও কার্পণ্য করেননি ফরাসি কোচ। ২০১৮ বিশ্বকাপে তরুণ প্রতিভা হিসেবে আলোচনায় থাকা এমবাপ্পে এখন দলের অধিনায়ক। তাকে নিয়ে দেশমের মন্তব্য, ‘সে আমাদের দলের একজন রোল মডেল। অন অ্যান্ড অফ দ্য ফিল্ড দুই ক্ষেত্রেই সে অসাধারণ।’

ফ্রান্সের আক্রমণভাগে এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসের মতো তারকারা থাকলেও রক্ষণভাগের অবদানও আলাদাভাবে তুলে ধরেন দেশম। তার ভাষায়, ‘নক আউট পর্বে আমরা কোনো ম্যাচে গোল হজম করিনি। এজন্য ডিফেন্ডার ও গোলরক্ষকের কৃত্তিত্ব অনেক।’

মরক্কোর পারফরম্যান্স নিয়েও ইতিবাচক মন্তব্য করেন ফরাসি কোচ। গত বিশ্বকাপে সেমিফাইনাল এবং এবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানো আফ্রিকার দলটির উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি।

দেশম বলেন, ‘তারা যথেষ্ট ভালো দল। টানা দুই বিশ্বকাপে এই পর্যায়ে আসা মোটেও ছোট বিষয় নয়। তাদের অনেক তরুণ ভালো খেলোয়াড় রয়েছে। মরক্কো সামনে আরও ভালো করবে। আমরা আজ মরক্কোর বিপক্ষে অনেক সতর্ক ছিলাম।’

১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানোর নেতৃত্ব দিয়েছিলেন দেশম। দুই দশক পর ২০১৮ সালে কোচ হিসেবে দলকে আবারও বিশ্বচ্যাম্পিয়ন করেন। ২০২২ সালে ফ্রান্সকে তুলেছিলেন ফাইনালে, আর এবারও দলকে নিয়ে পৌঁছে গেছেন শেষ চারে।

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় বিশ্বকাপের অভিজ্ঞতার পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে দেশম বলেন, ‘খেলোয়াড় হিসেবে এক ধরনের অভিজ্ঞতা আর কোচ হিসেবে অন্যরকম। কোচ হিসেবে প্রতি বিশ্বকাপেই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অর্জন হয়েছে। আমরা এখন সেমিফাইনালে, আপাতত সেটা নিয়েই ভাবছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park