1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রংপুরে বিক্ষোভ

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫১৪ বার পঠিত

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ ও ঢাকায় পরীক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুুপুরে পরীক্ষা শেষে পাবলিক লাইব্রেরি মাঠে একত্রিত হয় পরীক্ষার্থীরা। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রংপুর মহানগর পুলিশের কোতয়ালী থানায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের জন্য অবস্থান নেয়।

পরবর্তীতে পরীক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে চারজন থানায় ভেতরে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদের শিক্ষামন্ত্রী এহসুল হক মিলনসহ পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জকারী পুলিশদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র প্রদান করে।

পরীক্ষার্থীরা বলেন, কোথাও হাঁটু, কোথাও বা কোমড় অবধি পানি। পরীক্ষার্থী ভাই-বোনেরা ভিজে ভিজে গিয়ে পরীক্ষা দিয়েছে। শিক্ষামন্ত্রী চাইলেই পরীক্ষা স্থগিত করতে পারতো। শিক্ষামন্ত্রী মিলন বলেছিলেন প্রতিটি শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা হবে, কিন্তু তা কি হলো। শিক্ষামন্ত্রী তার এরকম সিদ্ধান্তের মাধ্যমে অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।

এছাড়াও গতকাল ঢাকায় আমাদের ভাইয়েরা অবস্থান কর্মসূচি করলে সেখানে তাদের ওপর পুলিশি হামলা চালানোসহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এখানে পুলিশের বিবেক কি হাটুর তলায় ছিলো, যে একজন পরীক্ষার্থীকে আহত করেছে তারা। পুলিশের কি অজানা, আগামীকাল এই আন্দোলনকারীদের পরীক্ষা আছে। কীভাবে তারা পরীক্ষার্থীদের ওপর হামলা চালাতে পারে।

তারা আরও বলেন, এতোদিন পরীক্ষা দিয়ে এসেছি কখনও এমন হয়নি যে বহুনির্বাচনী প্রশ্ন কমন নেই। কিন্তু এই শিক্ষামন্ত্রী এতোই জটিল প্রশ্ন করছেন যে ১০ হাজারেরও বেশি বহুনির্বাচনী পড়ে গিয়েও কমন পড়ছে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park