1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

লক্ষ্য ১৪৪ রান, সিরিজ জিততে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। ফলে রবিবার (১৯ জুলাই) তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী লড়াইয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভার ১ বলে ১ উইকেট হারিয়ে ৪৪ রান।
এদিন বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ফলে সিরিজ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৪ রান।

মাত্র ৬ রানেই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভেঙে দেন বাংলাদেশের স্পিনার শেখ মেহেদী হাসান। এরপর দ্বিতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স ৭১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ভিত মজবুত করেন।

বেনেট ৩৮ বলে ৪৭ রান করে আউট হন। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং করে ফিফটি তুলে নেন ডিওন মায়ার্স। তিনি ৫২ বলে ৭২ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।

এই দুই ব্যাটারের বিদায়ের পর জিম্বাবুয়ের মধ্য ও নিম্নক্রমে ধস নামে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অধিনায়ক সিকান্দার রাজা ৩, রায়ান বার্ল ৭, ব্র্যান্ডন ইভান্স ১ এবং ক্লাইভ মাদান্দে শূন্য রানে ফেরেন। অপরাজিত ছিলেন মিল্টন শুম্বা ৪ ও মাপোসা শূন্য রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী হাসানসহ আরও তিন বোলার একটি করে উইকেট নেন।

এখন সিরিজ নিজেদের করে নিতে বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park