1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

খেলাধুলা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

খেলাধুলা নিয়ে কোনো ধরনের ‘জল ঘোলা’ বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার কোনো উদ্যোগে ‘না’ বলবে না। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে পর্যায়ক্রমে দেশের ৫০৩টি উপজেলায় উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, চলতি মাসের মধ্যে ৫০০ জনকে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। পাশাপাশি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে জাতীয় পর্যায়ে ভালো করা খেলোয়াড়দের নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দুই মাসব্যাপী প্রশিক্ষণ আয়োজন করা হবে।

আমিনুল হক বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এর মধ্য দিয়ে সামাজিক, রাষ্ট্রীয় ও রাজনৈতিক পরিবর্তনও সম্ভব। তরুণদের সঠিক পথে পরিচালিত করা এবং তাদের মেধা ও প্রতিভার বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park