1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

  • আপডেট সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৯৭ বার পঠিত

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ৫ শতাধিক মানুষকে হত্যার ঘটনায় ইসরায়েল সফরে বের হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার আল-আহলি হাসপাতালে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। একে কাপুরুষোচিত যুদ্ধাপরাধ বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি সাফ জানিয়ে দেন, যুদ্ধ বন্ধ ছাড়া আর কোন কথা হবে না।

এদিকে, অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার তাগিদ দিয়েছে জাতিসংঘ মানবাধিকার কামিশন। একে নজিরবিহীন অপরাধ বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর হিউম্যান রাইটস্ ওয়াচের মতে, ইসরায়েলের প্রতি অবাধ সমর্থনের মাশুল এটি। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ইসরায়েল সফর পরবর্তী জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সাথে বৈঠকটি বাতিল হয়েছে। একই পদক্ষেপ নিয়েছে মিশর ও ফিলিস্তিন।

ব্যাপক সমালোচনার মুখে হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাইডেন। হাসপাতালে হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী নিন্দা প্রস্তাবের খসড়া উত্থাপন করেছেন রাশিয়ার প্রতিনিধি।

বিশ্বের মানবিক মানুষদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ার ডাক দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, ইসরায়েলের বর্বরতা জঙ্গি গোষ্ঠী আইএসকেও হার মানিয়েছে। ১২ দিনে ইসরায়েল-হামাস পাল্টাপাল্টি হামলায় এপর্যন্ত ফিলিস্তিনে ৩ হাজারের বেশি ও ইসরাইলে ১৪শ’র বেশি নিহত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park