1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী আ. লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ

আ. লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় পলাতক আসামি মির্জা আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২২ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আমির হোসেন আমু ছাড়া অন্য ছয় আসামি হলেন সাবেক পাঁচ মন্ত্রী শাজাহান খান, ড. আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান, ডা. দীপু মনি ও মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আন্দোলন দমনে মারণাস্ত্রের ব্যবহার, কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ এবং গণমাধ্যম নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধের তথ্য-প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি জমা দেওয়া হয়েছে সাক্ষীদের জবানবন্দিও।

প্রসিকিউশনের অভিযোগ, সরকারের নীতিনির্ধারক হিসেবে আসামিরা জুলাই আন্দোলন দমনে অপরাধ সংঘটনে সহযোগিতা করেছেন। সরকারি ভবনে আগুন দিয়ে সেই দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর কৌশল নেওয়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, এসব নির্দেশনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার তথ্য-প্রমাণও রয়েছে।

এর আগে গত সোমবার এই সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park