1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের সাথে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন মক্কার আকাশে হুথিদের ড্রোন ভূপাতিত করলো সৌদি আরেক দফা বেড়েছে সবধরনের চালের দাম হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, সবাই ঢাকা বিভাগের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধস, এক দিনে উধাও ২.৫ লাখ কোটি ডলার! উস্কানির রাজনীতি সফল হবে না: রিজভীর হুঁশিয়ারি তিন দফা বাড়ার পর ভরিতে ২৭৪১ টাকা কমলো স্বর্ণের দাম নারীর সীমিত কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হচ্ছে: স্পিকার প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ

উস্কানির রাজনীতি সফল হবে না: রিজভীর হুঁশিয়ারি

  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

অরাজকতা সৃষ্টির চেষ্টা ও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে বিরোধীদলের গোপন আঁতাতের অভিযোগ তুলে উস্কানির রাজনীতি সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস সামনে রেখে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, দেশে অরাজকতা সৃষ্টির আশঙ্কা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের বাস্তবতা দেখা যাচ্ছে। দুষ্কৃতকারীরা আবারও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত এবং ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সখ্যতার বিষয়টি প্রমাণিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ই নভেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনসহ দেশজুড়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।

এছাড়া নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত র‌্যালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park