1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের সাথে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন মক্কার আকাশে হুথিদের ড্রোন ভূপাতিত করলো সৌদি আরেক দফা বেড়েছে সবধরনের চালের দাম হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, সবাই ঢাকা বিভাগের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধস, এক দিনে উধাও ২.৫ লাখ কোটি ডলার! উস্কানির রাজনীতি সফল হবে না: রিজভীর হুঁশিয়ারি তিন দফা বাড়ার পর ভরিতে ২৭৪১ টাকা কমলো স্বর্ণের দাম নারীর সীমিত কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হচ্ছে: স্পিকার প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ

মক্কার আকাশে হুথিদের ড্রোন ভূপাতিত করলো সৌদি

  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

পবিত্র অঞ্চল মক্কার আকাশে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার (৬ নভেম্বর) সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়ে বলেন, মক্কা অঞ্চলের আকাশসীমায় ড্রোনটি শনাক্ত ও ভূপাতিত করা হয়।

ইয়েমেনের হুথিরা প্রায় দুই মাস ধরে সৌদি আরবে নিয়মিত হামলা চালিয়ে আসছে। এরমধ্যে সৌদি আরব একাধিকবার দাবি করেছে, হুথিরা মক্কা ও মদিনাতেও হামলা চালিয়েছে। তবে হু্থিরা এসব দাবিকে মিথ্যা হিসেবে অভিহিত করেছে। শুক্রবার (৬ নভেম্বর) মক্কায় ড্রোন ভূপাতিত হওয়া নিয়ে হুথিরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ড্রোন ভূপাতিত করার ব্যাপারে সৌদি জোটের মুখপাত্র এক্সে শুধু লিখেছেন, ‘মক্কা অঞ্চলে একটি ড্রোন শনাক্ত ও এটি ধ্বংস করা হয়েছে।’ তিনি এর বেশি আর কোনো তথ্য দেননি।

সূত্র: এএফপি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park