1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের সাথে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন মক্কার আকাশে হুথিদের ড্রোন ভূপাতিত করলো সৌদি আরেক দফা বেড়েছে সবধরনের চালের দাম হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, সবাই ঢাকা বিভাগের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধস, এক দিনে উধাও ২.৫ লাখ কোটি ডলার! উস্কানির রাজনীতি সফল হবে না: রিজভীর হুঁশিয়ারি তিন দফা বাড়ার পর ভরিতে ২৭৪১ টাকা কমলো স্বর্ণের দাম নারীর সীমিত কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হচ্ছে: স্পিকার প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ

মাদকের সাথে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন

  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, মাদক কারবারের সাথে রাজনৈতিক পেট্রোনাইজেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু সদস্যের সম্পৃক্ততা রয়েছে। মাদকের হটস্পটগুলোতে যে সরকার যখন ক্ষমতায় থাকে সেই দলের মিথ্যা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সেই স্পটগুলো পরিচালনায় লিপ্ত থাকে কিছু কুচক্রী মহল।
তিনি বলেন, মাদক কারবারের সাথে জড়িত কোন ব্যক্তির রাজনীতি করার কোন অধিকার নেই। মাদকের সাথে কারো রাজনতৈক সংশ্লিষ্টতা থাকলে তার মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি করা উচিৎ। মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ অব্যাহত থাকবে।

ঢাকার এই এমপি বলেন, বর্ডার অঞ্চল থেকে নানারকম কারসাজি করে সারাদেশে মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর সাথে কিছু নামকরা পরিবহণের সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে। একইসাথে কিছু ভূঁইফোড় ফামার্সিউটিক্যাল কোম্পানীও মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জিও পলিটিক্স ব্যবহার করে মাদক ছড়িয়ে দিয়ে আমাদের সমাজ ও জাতিকে ধ্বংস করার পাঁয়তারা করছে। যারা মাদকাসক্ত তারা জঘন্য নৃশংস অপরাধের সাথে জড়িত। আমরা শিশু রামিসা হত্যাকান্ড দেখেছি, বহুল আলোচিত ঐশির ঘটনাও জানি। মাদকের বিরূপ প্রভাবের কারণে এই ধরনের জঘন্য হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) তোপখানা রোডস্থ সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ ও মনোচিকিৎসা বিদ্যার অধ্যাপক ডাঃ এম এ মোহিত কামাল।

মূল প্রবন্ধে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশে মাদকের সহজলভ্যতা এর বিস্তার বৃদ্ধির অন্যতম কারণ। হাত বাড়ালেই এখন পাওয়া যাচ্ছে গাঁজা, ইয়াবাসহ উচ্চমূল্যের বিভিন্ন মাদক। এমনকি অনলাইনে অর্ডার দিলে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে মাদকদ্রব্য। মাদকবিরোধী অভিযানে মাদকসেবী, মাদক ক্যারিয়ার ও ছোট কারবারিরা ধরা পড়লেও এর মূল হোতারা সবসময় ধরাছোঁয়ার বাহিরে থেকে যায়। মাদক নিয়ন্ত্রণ শুধু সরকার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এর জন্য রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাত্তর টিভি’র বার্তা প্রধান শাহ আজিজুর রহমান কিরণ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিবেটিং সোসাইটির সভাপতি মো: মুন্না হুসাইন, ইডেন মহিলা কলেজ বিতর্ক দলের দলনেতা মাসনুন নাবিলা আলম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক জাতীয় বিতার্কিক মো: কাউছার আলম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park