1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

চলমান বিশ্বকাপ মিশনে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপরের দুই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে এবং নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় লাল সবুজের প্রতিনিধিরা।

অপরদিকে, ঘরের মাঠে বিশ্ব আসরে নিজেদের প্রথম তিন ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর আফগানিস্তানকে ৮ উইকেটে এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টিম ইন্ডিয়া।

কাগজে-কলমে এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফেভারিট ভারতই। কিন্তু সাম্প্রতিক সময়ে উপমহাদেশীয় প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলার কারণে আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ।

আজকের ম্যাচের আগে ওয়ানডেতে এখন পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। যেখানে ভারতের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের পক্ষে জয় এসেছে মাত্র ৮টি ম্যাচে। আর বাকি একটি ম্যাচ বাতিল হয়ে গেছে।

তবে সবশেষ ৪ ওয়ানডেতে মুখোমুখি দেখায় ভারতের বিপক্ষে ৩ ম্যাচে জিতেছে টাইগাররা। গত নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল লিটন দাসের দল। এরপর এশিয়া কাপেও জয় পেয়েছে টাইগাররা।

ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ৪ বারের দেখায়ও এগিয়ে ভারত। ২০০৭ সালে পোর্ট অব স্পেনে দুইদলের প্রথম সাক্ষাতেই কেবল জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এরপর ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের তিন ম্যাচেই পরাজিত হয় তারা।

এদিকে বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপ নিয়ে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবসময়ই বাড়তি উন্মাদনা কাজ করে। মেগা এই টুর্নামেন্টের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। এই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশও। টাইগার সমর্থকদের টিভি কিংবা অনলাইনে দেখতে হবে ম্যাচ।

তবে ব্যস্ততার কারণে অনেকের পক্ষেই সম্ভব হয় না টিভিতে খেলা দেখার। তাদের জন্য মোবাইলই শেষ ভরসা হয়ে দাঁড়ায়। এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচই অনলাইনে দেখার সুযোগ আছে। মোবাইল কিংবা পিসি, যেকোনো ডিভাইস থেকেই উপভোগ করা যাবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। তবে তার জন্য খরচ করতে হবে অর্থ।

এবার বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল বিডি। নগদ পেমেন্টে মাত্র ৬০ টাকা খরচ করে বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ রেখেছে প্ল্যাটফর্মটি। এ ছাড়া বিকাশ পেমেন্টের মাধ্যমেও একই প্ল্যাটফর্মে খেলা দেখার সুযোগ আছে।

অন্যদিকে বাংলাদেশ থেকে সব ম্যাচ লাইভ দেখাবে গ্রামীণফোনের অফিশিয়াল স্মার্টফোন অ্যাপ মাইজিপি। এই প্ল্যাটফর্মেও দেশজুড়ে ক্রীড়াপ্রেমীরা এই সুযোগ নিতে পারবেন। এ ছাড়া গুগল কিংবা অ্যাপল প্লে-স্টোরে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ফ্রিতেও খেলা দেখতে পারবেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park