1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ দখলের’ হুমকি, পশ্চিমবঙ্গের মন্ত্রীকে ক্ষমা চাইতে বলল হিন্দু সম্মিলন সংঘ আবারও বাড়লো ভোজ্যতেলের দাম ভয়ঙ্কর রূপ নিয়েছে ওয়েস্ট নাইল ভাইরাস, ক্যালিফোর্নিয়ায় ৪৫ জনের মৃত্যু শিশুদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান রাষ্ট্রপতির প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি: প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে গেলে শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ৪ পুলিশ কর্মকর্তা আটক রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদকদের মতবিনিময়, সহযোগিতার আশ্বাস পাকিস্তানের নভোচারী জিশানকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন হাসিনার দোসর জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ৪ পুলিশ কর্মকর্তা আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। ডিসেম্বর ঘিরে দেশে নাশকতা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে না পারে, সে বিষয়েও সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামরুল মুনিরা সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র আরও জানান, সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধির ওপরও নজর রাখছে পুলিশ সদর দপ্তর। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park