1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এশিয়া কাপের প্রাথমিক দলে সৌম্য-তামিম!

  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২০৫ বার পঠিত

 

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তার আগে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপের আসর। ইতোমধ্যে এই দুই মেগা ইভেন্টের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ঘরের মাঠে আগামী ২৯ জুলাই থেকে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এজন্য টাইগার স্কোয়াডে ২৫-৩০ জনের একটি প্রাথমিক দল গঠন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এশিয়া কাপের প্রাথমিক দল ইস্যুতে জালাল ইউনুস বলেন, ‘প্রাথমিক ক্যাম্পে ইমার্জিং এশিয়া কাপের কিছু খেলোয়াড়ের থাকার সম্ভাবনা অনেক বেশি। তবে চূড়ান্ত দলে তারা থাকবেন কিনা, সেটি সম্পূর্ণ নির্ভর করবে নির্বাচক প্যানেলের উপর।’

এদিকে শ্রীলঙ্কায় চলমান ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফর্ম করছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শেখ মাহেদী হাসানরা। এই স্কোয়াড থেকে কিছু খেলোয়াড়কে নিয়ে এশিয়া কাপের প্রাথমিক দল সাজাতে পারে বিসিবি। প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দলে জায়গা করে নেওয়া খেলোয়াড়রা বিশ্বকাপ দলেও থাকতে পারেন।

ইমার্জিং এশিয়া কাপে ৯০ রান ও ৫ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার দৌঁড়ে এগিয়ে সৌম্য সরকার। সুযোগের লড়াইয়ে সৌম্যর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ১টি শতকসহ ১১১ রান করা মাহমুদুল হাসান জয়। দু’টি হাফ-সেঞ্চুরিতে ১২৮ রান করেছেন তানজিদ তামিম এবং ১টি অর্ধশতকে ৯৯ রান করেছেন জাকির হাসান। ৪৭ রান ও দুই উইকেট নিয়ে ছন্দে রয়েছেন শেখ মাহেদী হাসানও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park