1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দুর্ভাগ্য পিছু ছাড়ছে না ইংলিশদের

  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পঠিত

চলতি বিশ্বকাপটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য রূপ নিয়েছে হতাশার এক টুর্নামেন্টে। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ফেললেও কেবল এক ম্যাচে জয়ের দেখা মিলেছে ইংলিশদের।

আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে চলতি বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দেওয়া ইংল্যান্ডকে সবশেষ হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। ২২৯ রানের সেইও হারটি ইংলিশদের ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় হার।

দুর্ভাগ্যের সঙ্গে এবারে ইংলিশ শিবিরে এলো বড় এক দুঃসংবাদ।

দক্ষিণ আফ্রিকা ম‌্যাচে বল ঠেকাতে গিয়ে ডানহাতের আঙুল ভেঙে ফেলেন দুর্দান্ত ফর্মে থাকা রিস টপলি। আর তাতেই শঙ্কা জেগেছে বিশ্বকাপ থেকে তার ছিটকে যাওয়ার।

যদিও এখন পর্যন্ত তাকে নিয়ে আশা ছাড়ছেন না ইংলিশ হেড কোচ কোচ ম্যাথু মট।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে মট বলেন, ‘আমরা এখনও রিসের (টপলি) আঙুলের বিষয়ে চূড়ান্ত কোন রিপোর্ট পাইনি। আমার মনে হচ্ছে তার আঙুলে চিড় ধরেছে। এটা আমার তাৎক্ষণিক একটা পর্যবেক্ষণ বলা যেতে পারে। তবে আঙুলে চিড় ধরলেই সমস্যা হতে পারে খেলার সময়ে।’

এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একই ধরণেই ইনজুরিতে পড়েছিলেন টপলি। যে কারণে তিনি মিস করেছিলেন পুরো বিশ্বকাপটি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park