1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে লিটনের শুভেচ্ছা বার্তা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৬২ বার পঠিত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে শেষ চারের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপরের তিন ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে এবং নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে এবং স্বাগতিক ভারতের বিপক্ষে ৭ উইকেটে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এ ম্যাচে কাগজে-কলমে এগিয়ে প্রোটিয়ারা। কেননা, দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ফেবারিট তকমা নিয়েই মাঠে নামবে প্রোটিয়ারা।

টানা দুই জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারানোর পর অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডসের কাছে হেরে অঘটনের শিকার হয় প্রোটিয়ারা। এরপর নিজেদের চতুর্থ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২২৯ রানের বড় ব্যবধানে হারায় তারা।

এদিকে মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভক্ত-সমর্থকদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ওপেনার লিটন দাস।

নিজের অফিসিয়াল ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিটন লেখেন, উৎসবের আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

অন্যদিকে সম্প্রতি পুনের টিম হোটেল থেকে সাংবাদিকদের বের করে দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন লিটন। এমন খবর প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখপ্রকাশ করেন তিনি। লিটনের এমন কাজে দুঃখ প্রকাশ করে বিসিবিও।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park