1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্বকাপে দলের নতুন লক্ষ্য কী, জানালেন সাকিব

  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৮৭ বার পঠিত

যদি-কিন্তু সমীকরণে এখনও টিকে আছে বাংলাদেশের সেমিফাইনালে স্বপ্ন। তবে তা যে কতটা কঠিন, সেটা কারোরই অজানা না। দলপতি সাকিব আল হাসান নিজেও এ বিষয়ে জানেন। তাই এবার বিশ্বকাপে নিজেদের নতুন লক্ষ্যের কথা জানিয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডার।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকা ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। এরপর রিয়াদ দলকে সেই পরিস্থিতি সামলে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাঁচিয়েছেন বড় হারের লজ্জা থেকে। টানা চতুর্থ হারে সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই খাঁদের মুখে ফেলে দিয়েছে টাইগাররা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের ভাষ্য, সেমিফাইনালে না যেতে পারলেও আমরা ৫ থেকে ৬ এর মধ্যে থেকে শেষ করতে চাই। আমরা এখনও এটি করতে পারব। আমি আশাবাদী, আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব।

এদিকে এখন যেন সব মিলিয়ে এলোমেলো লাল-সবুজেরা। আর সবচেয়ে বেশি ভোগাচ্ছে সাকিব বাহিনীর ব্যাটিং ব্যর্থতা। টপ-অর্ডার কিংবা মিডল-অর্ডার কেউই ক্রিজে থিতু হতে পারছেন না। এ প্রসঙ্গে সাকিবের মন্তব্য, অনেক আলোচনা হয়েছে যে মাহমুদউল্লাহ এবং মুশফিক ওপরে ব্যাট করতে পারে কি না। ওপরের পাঁচ ব্যাটারকে আরও রান করতে হবে তাহলে হয়তো আমরা আরও ভালো কিছু আশা করতে পারি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park