1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আলোচনায় বসার পথ বন্ধ করে দিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পঠিত

বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে মেতে উঠেছে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়েছেন, পথ বন্ধ করে দিয়েছে বিএনপি। এখন আর তাদের সাথে আলোচনায় বসার কোন প্রয়োজন নেই। বিএনপিকে সহিংসতার পথ পরিহারের আহ্বান তার। জামায়াতের সাথে সমঝোতার কথাও নাকচ করে দেন তিনি।

রবিবার (২৯ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি-জামায়াতের সহিংসতায় পুলিশ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা এবং সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি। অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত অপশক্তি চিরাচরিতভাবে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আবারো সত্য প্রমাণিত হয়েছে জনগণের শঙ্কা।

ওবায়দুল কাদের বলেন, রাজপথে ধৈর্যের পরিচয় দিয়েছে আওয়ামী লীগ। জানান, নির্বাচিত সংসদ সদস্যের বাইরে কাউকে নির্বাচনকালীন সরকারে নেয়া হবে না। সাফ জানিয়ে দেন, নির্বাচন ছাড়া ক্ষমতা পালাবদলের কোন সুযোগ নেই। নির্বাচন পর্যন্ত সবাইকে সতর্ক পাহারায় থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের।

এদিকে, সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের নামে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে দিনভর সতর্ক পাহারায় ছিল আওয়ামী লীগ। মোড়ে মোড়ে ছিলেন দলীয় নেতাকর্মীরা। হরতালের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে। রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিলে করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park