1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৮৩ বার পঠিত

গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আজও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে কারখানায় ঢুকে কর্মবিরতি পালন করে। এরপরই একে একে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। কারখানা থেকে বেরিয়ে যাওয়ার সময় শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয় বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা, রওশন সড়কসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়কও অবরোধ করে। পুলিশ, র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। গাজীপুরেও বেশিরভাগ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park