1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

  • আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর আড়াইটায়।

গ্রুপ স্টেজে অপরাজেয় থেকে সেরা চার নিশ্চিত করেছে ভারত। এই ম্যাচেও সেই ধারাই বজায় রেখে, প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখতে চায় রোহিত-কোহলিরা।

এদিকে গেল বিশ্বকাপে ভারতকে বিদায় করে ফাইনালে পা রেখেছিল নিউজিল্যান্ড। এবারও তার পুনরাবৃত্তি করে টানা তৃতীয়বার ফাইনালে খেলতে চান কিউইরা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, বিশ্বকাপের চলতি আসরে ঘরের মাঠে চাপ সামলে আমরা ৯টি ম্যাচ জিতেছি। চাপ সামলেই আমরা শিরোপা জিততে চাই।

নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের মন্তব্য, আমরা জানি, খুবই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষায়। তারা (ভারত) এমন একটি দল, যারা সত্যিই খুব ভালো খেলছে। তবে আমরা জানি যে ফাইনাল, সেমিফাইনালের পর্যায়ে সবকিছু অনেকটা নতুন করে শুরু হয় এবং সবকিছুই নির্ভর করে দিনটির ওপর।

ব্যাটিং-শক্তিতে থাকা ভারত এবার বোলিংয়েও রীতিমতো বিধ্বংসী। যে কারণে রোহিত শর্মাদের একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে একাধিক খেলোয়াড় ফর্মে থাকায় একাদশ সাজানো নিয়ে কিউইদেরও চিন্তায় পড়তে হচ্ছে না।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লকি ফার্গুনসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park