1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতের বিপক্ষে খেলছেন না ওয়ার্নার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১১৮ বার পঠিত

ভারতে মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে নিজেদের হেক্সা মিশন সফল করেছে অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপ জয়ের পথে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার টুর্নামেন্টে ব্যাট হাতে মোট ৫৩৫ রান করেছেন বাঁহাতি এই ওপেনিং ব্যাটার।

তবে দুই দিন পরই শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না ওয়ার্নার। এই সিরিজের জন্য প্রথমে দলে রাখা হয়েছিল তাকে। তবে সিরিজ শুরুর দুই দিন আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপজয়ী ওপেনার।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। যেখানে দলে রাখা হয়নি ওয়ার্নারকে। মূলত আগামী বছরের শুরুতে সিডনি টেস্ট দিয়ে লাল বলের ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। তাই ইন্ডিয়া সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

এই সিরিজের পরই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলবে অজিরা। বিশ্বকাপের ব্যস্ততা শেষে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ক্যামরুন গ্রিন ও মিচেল মার্শকে। এই সিরিজে দলে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার কেন রিচার্ডসন।

ভারতের বিপক্ষে এ সিরিজ থেকেই অস্ট্রেলিয়ার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। ভারতের বিপক্ষে এই পাঁচ ম্যাচের সিরিজ ছাড়া বিশ্বকাপের আগে মাত্র ছয় ম্যাচ আছে অস্ট্রেলিয়ার। ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড: ম্যাথু ওয়েড (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইংলিশ, অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, নাথান এলিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, কেইন রিচার্ডসন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park